সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

টাঙ্গাইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের আদালত স্ত্রীকে হত্যার দায়ে স্বামী শাহিনুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রোববার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ অক্টোবর বাসাইল এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী স্বপ্নাকে মারধর করে পালিয়ে যান শাহিনুর। পরে স্থানীয়রা স্বপ্নাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত শাহিনুরের মৃত্যুদণ্ড প্রদান করে। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, সখীপুরে ২০২০ সালে এক নারীর দলবদ্ধ ধর্ষণের মামলায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন