শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
অপরাধ

লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপ লাইন স্থাপনের কাজের সময় ৩টি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পাইপ লাইন স্থাপনের কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে পুলিশ ৩টি মর্টার শেল উদ্ধার করেছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের নিরাপত্তা দেওয়ালের পূর্বপাশ থেকে এসব মর্টার শেল উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক পানির লাইন স্থাপনের কাজ করছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে রকেট সাদৃশ্য বস্তুগুলো দেখতে পান। পরে সেগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলোকে লাল টেপ দিয়ে চিহ্নিত করে নিরাপদে সরিয়ে নেয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উদ্ধার করা বস্তুগুলো জেলা পুলিশের নির্দেশনায় থানায় নিরাপদে রাখা হয়েছে।

এ ঘটনায় বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে আসার কথা রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন