শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার।

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। তার সঙ্গে আরও চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সম্প্রতি তার সহযোগীদের গ্রেফতারের পর পাওয়া তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়।

গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে ডেভিড ইমনের দুই সহযোগী মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য এবং গোয়েন্দা নজরদারির ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বুধবার যশোরের ঝিকরগাছায় অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন