চট্টগ্রামে অস্ত্র উদ্ধার মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সায়মা আফরিন হিমার আদালত এই রিমান্ডের আদেশ দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। এরপর ফটিকছড়ির অস্ত্র উদ্ধার মামলায় ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ফটিকছড়ি ও হাটহাজারী থানার তিন মামলায় তার জন্য ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। গত ২৯ জুলাই ভোরে যশোরের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালানোর সময় চার সহযোগীসহ গ্রেপ্তার হন মোবারক হোসেন ইমন।