মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অপরাধ

নোয়াখালীতে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, নিখোঁজের একদিন পর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, নিখোঁজের একদিন পর মিলল মৃতদেহ।

নোয়াখালীতে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার, নিখোঁজের একদিন পর

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নে একটি মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্রাট স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন এবং তিনি ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন এবং এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ দেখা যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন