বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন দুই দিন

নোয়াখালীর বেগমগঞ্জে দুই দিন নিখোঁজের পর যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।

নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন দুই দিন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুই দিন পর আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আবুল হোসেনের পরিবারে তিন ভাই এবং তিনি বেকার ছিলেন। শুক্রবার রাতে বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান চলাকালীন তিনি নিখোঁজ হন।

স্থানীয়রা রোববার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন এবং শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পানিতে দুই দিন থাকার কারণে মরদেহ ফুলে গেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হবে।

বিজ্ঞাপন