বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মেহেরপুরে প্রাক্তন স্ত্রীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন, যুবক গ্রেফতার পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু মন্টানায় পারিবারিক নৈশভোজে বন্দুকধারীর হামলায় ৮ জন নিহত ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২
অপরাধ

রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, চাকরির ইন্টারভিউতে যাচ্ছিলেন

রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন তিনি।

রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু, চাকরির ইন্টারভিউতে যাচ্ছিলেন

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাকিব নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা গ্রামের বাসিন্দা ছিলেন এবং কুড়িল বিশ্বরোড এলাকায় বসবাস করতেন।

স্থানীয় পুলিশ জানায়, রাকিব চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়েছিলেন। সকাল পৌনে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী আবু রায়হান জানান, সকাল ৭টার দিকে রাকিব রেলগেট পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা বিমানবন্দরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকায় তিনি প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাকিবকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

আবু রায়হান আরও বলেন, রাকিবের মোবাইলে কল আসলে তার বাবার সঙ্গে কথা হয়। ওই ফোনের মাধ্যমে রাকিবের নাম ও গ্রামের ঠিকানা জানা যায়। পরে তার বাবাকে দ্রুত ঢাকা মেডিকেলে আসতে বলা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন