শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডেমরায় বিদেশি পিস্তল ও হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ডেমরা-নারায়ণগঞ্জ সড়কে র‍্যাব-১১ এর অভিযানে যুবক গ্রেপ্তার, উদ্ধার হয়েছে বিদেশি পিস্তল ও হেরোইন।

ডেমরায় বিদেশি পিস্তল ও হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের হাজিনগর এলাকায় র‍্যাব-১১ অভিযান চালিয়ে রনি ভূঁইয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। রোববার দিবাগত রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লেফটেনেন্ড কমান্ডার নাঈম উল হক সংবাদ সম্মেলনে জানান, গ্রেপ্তার রনির ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১শ গ্রাম হেরোইন, ২টি ওয়াকিটকি, ২টি হ্যান্ড মাইক এবং একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

লেফটেনেন্ড কমান্ডার নাঈম উল হক আরও জানান, রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার ও ঢাকার ডেমরা এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি মামলা এবং একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

বিজ্ঞাপন