মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মেহেরপুরে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, তদন্ত শুরু

মেহেরপুরের গাংনীতে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তদন্ত চলছে।

মেহেরপুরে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, তদন্ত শুরু

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে এই বস্তু দুটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের নাজিমুদ্দিন ও ইমদাদুল হকের বাড়ির প্রবেশ পথে রাতের আঁধারে কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু রেখে যায় দুর্বৃত্তরা। সকাল বেলায় বাড়ির সদস্যরা বাড়ি থেকে বের হওয়ার সময় ওই বস্তু দুটি দেখতে পান।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোরশেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির প্রবেশপথে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে সেগুলো পানি ভর্তি বালতিতে করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, বস্তু দুটি রেখে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন