মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন

নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে।

চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন

নেত্রকোণা, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী ও মেহেরপুরে নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। এতে বলা হয়েছে, বদলি ও পদায়নের এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের অনুযায়ী, মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার বিশেষ পুলিশ সুপার, মো. তরিকুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার এবং মো. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

শাহ মো. আব্দুর রউফকে পুলিশ সুপার, রাজবাড়ী এবং মীর মনির হোসেনকে র‍্যাবে উপপরিচালক (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।

মোহাম্মদ মনজুর মোরশেদকে পুলিশ সুপার, রাজবাড়ী এবং উজ্জ্বল কুমার রায়কে পুলিশ সুপার, মেহেরপুর পদে বদলি করা হয়েছে।

এছাড়া, আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় এআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। মো. নূরুল আমীন হাওলাদারকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন