শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুরের ইউপি সদস্য আক্কাচ মাতুব্বরের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, প্রশাসন তদন্ত শুরু করেছে।

ফরিদপুরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের একজন সদস্যের ইয়াবা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ১৭ সেকেন্ডের এবং এতে ইউপি সদস্য আক্কাচ মাতুব্বর ইয়াবা সেবন করতে দেখা যায়।

ভিডিওতে আক্কাচ মাতুব্বর খালি গায়ে একটি বদ্ধ ঘরের খাটের ওপর বসে ইয়াবা সেবন করছেন। তার সামনে আরেক ব্যক্তির পা দেখা যায়, তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়নি।

ভিডিওটি প্রসঙ্গে আক্কাচ মাতুব্বর জানান, এটি প্রায় দেড় বছর আগের একটি ঘটনা। তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় কয়েকজন ব্যক্তি তাকে আটকে রেখে জোরপূর্বক ইয়াবা সেবন করান এবং সেই ঘটনার ভিডিও ধারণ করেন।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর আক্কাচ মাতুব্বরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হবে।

বিজ্ঞাপন