মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূর চুল কেটে দিল দুই যুবক

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূর চুল কেটে দিল দুই যুবক, ভিডিও ছড়িয়ে পড়েছে।

ফরিদপুরে পরকীয়ার অভিযোগে গৃহবধূর চুল কেটে দিল দুই যুবক

ফরিদপুরের সদরপুরে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গত রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার দুটি ভিডিও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটেছে সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণপুর বেপারীডাঙ্গী গ্রামে। নির্যাতনের শিকার রিক্তা বেগম সৌদি আরবপ্রবাসী রাজিব বেপারীর স্ত্রী। ভিডিওতে দেখা যায়, এক যুবক গৃহবধূর হাত ধরে রেখেছে, অন্য যুবক ধারালো কাঁচি দিয়ে তার মাথার চুল কাটছে।

ভিডিওর শেষ দিকে গৃহবধূর মুখে থাপ্পড় মারার দৃশ্যও দেখা যায়। অপর একটি ভিডিওতে ওই নারীকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দুটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রিক্তা বেগম বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। রাতেই পরিবারের সদস্যরা তার কক্ষে এক যুবককে দেখতে পান এবং পরে তাদের আটক করেন। আটক যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে রাখেন।

স্থানীয়দের অভিযোগ, আটক যুবককে পরে ছেড়ে দেওয়া হয়। নির্যাতনের ঘটনায় সুমন হোসেন ও জয় হোসেন নামে দুই যুবকের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন শাহ জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন