শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

দেশের ৫ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি

সন্ধ্যার মধ্যে দেশের ৫ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩০ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে ফরিদপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়।

সতর্কবার্তায় উল্লেখ করা হয় যে, এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের কর্মকর্তারা জনগণকে নিরাপদে থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন