শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লক্ষ্মীপুরে পাইপলাইন স্থাপনের সময় উদ্ধার হলো ৩ মর্টার শেল

লক্ষ্মীর রামগতিতে পাইপলাইন স্থাপনের সময় ৩টি মর্টার শেল উদ্ধার হয়েছে।

লক্ষ্মীপুরে পাইপলাইন স্থাপনের সময় উদ্ধার হলো ৩ মর্টার শেল

লক্ষ্মীর রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে আ স ম আব্দুর রব সরকারি কলেজের সীমানা প্রাচীরের পূর্ব পাশে এই বস্তুগুলো পাওয়া যায়।

পুলিশ জানায়, শ্রমিকরা পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন, তখন মাটি খোঁড়ার এক পর্যায়ে রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলো দেখতে পান। বিষয়টি শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। পরে তারা কৌতূহলবশত বস্তুগুলো তুলে ছবি তোলেন, কিন্তু নিরাপত্তার কারণে সেগুলো পুনরায় মাটিতে পুঁতে রাখেন।

রামগতি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে। বর্তমানে উদ্ধার হওয়া ৩টি মর্টার শেল পুলিশি পাহারায় রাখা হয়েছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো মুক্তিযুদ্ধকালীন বা আরও প্রাচীন হতে পারে। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী, বোম ডিসপোজাল ইউনিট আগামীকাল ঢাকা থেকে এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, উদ্ধার হওয়া মর্টার শেলগুলো পরীক্ষা করে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন