রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো?
অপরাধ

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার।

লক্ষ্মীপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা প্রধান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্ত মাদ্রাসা প্রধান পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার পরিচালক। গতকাল রোববার রাতে মান্দারী বাজার এলাকার দিঘলী রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শনিবার রাত ৯টার দিকে অভিযুক্ত শিক্ষক ওই শিশুকে তার ব্যক্তিগত কক্ষে ডেকে নিয়ে যান এবং সেখানে তাকে যৌন নিপীড়ন করেন। পরদিন শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে মাকে পুরো ঘটনার কথা জানায়।

শিশুর মা ও পরিবারের সদস্যরা ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের অবহিত করেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনের আওতায় মামলাটি দায়ের করা হয়েছে।

নির্যাতিত শিশুর পরিবার থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ দ্রুত কার্যক্রম শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন