রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
অপরাধ

চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা ও মাগুরায় শিশু ধর্ষণ এবং হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) সকালে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান শিশু রাজিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা করেন।

মামলার রায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসান শেখ বর্তমানে কারাগারে রয়েছে। মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ১৬ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের ষষ্ঠ শ্রেণির ছাত্রী রাজিয়া খাতুন নিখোঁজ হয়। পরদিন একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসানকে আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে পরিবার।

পুলিশ তদন্ত শেষে হাসানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ রায় ঘোষণা করে।

অন্যদিকে, চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামি আবুল হোসেনকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আবুল বর্তমানে কারাগারে রয়েছে।

মামলার বর্ণনায় বলা হয়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর জীবননগরের গোয়ালপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুনসহ কয়েকজন মাঠে শাক তুলতে যায়। এসময় আবুল কৌশলে শিশুটিকে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।

শিশুটির পরিবার বিষয়টি নিয়ে মামলা দায়ের করে এবং পুলিশ তদন্ত শেষে আবুলকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। আদালতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন