রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, নিহত ১০ ও আহত ৬২ নেপাল-তিব্বত সীমান্তে দুর্যোগে প্রাণহানি বেড়ে ১,৩৬৫ মেক্সিকোতে সংগীতশিল্পী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর হত্যাকাণ্ড তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি
অপরাধ

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক নিহত

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে যুবক নিহত।

সিরাজগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার কালিঞ্জা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে এলাকার যুবকদের মধ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দা ইলিয়াস খান ও রাসেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই বাকবিতণ্ডার জের ধরে রাত সাড়ে দশটার দিকে রাসেল ও তার ছেলে সিয়াম ইলিয়াসকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইলিয়াসকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সোমবার সকালে নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন