শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অপরাধ

রাজধানীর তেজগাঁও রেলগেটে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলগেটে ছুরিকাঘাতে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রাজধানীর তেজগাঁও রেলগেটে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আব্দুর রহমান জানান, ‘‘আজ বেলা পৌনে ৩টার দিকে আমি এয়ারপোর্ট এলাকার উদ্দেশ্যে তেজগাঁও রেলগেট এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় দেখি এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে ওই ব্যক্তি আমাকে ডেকে বলেন, ‘ভাই আমাকে বাঁচান, আমি মরে যাচ্ছি। আমাকে হাসপাতালে নিয়ে নিয়ে যান।’

তিনি আরও বলেন, পরে আমি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত ব্যক্তির নাভি বরাবর ধারালো ছুরির একটি আঘাত রয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা অজ্ঞাত ওই ব্যক্তির নাম–পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন