মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে সিএনজি ও ভটভটির সংঘর্ষে ২ নারীর মৃত্যু

জামালপুরের মেলান্দহে সিএনজি ও ভটভটির সংঘর্ষে দুই নারীর মৃত্যু হয়েছে।

জামালপুরে সিএনজি ও ভটভটির সংঘর্ষে ২ নারীর মৃত্যু

জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে রয়েছেন মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) এবং তুষার (৩৮)। তারা দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার বাসিন্দা।

আহতদের স্বজনরা জানান, আজ দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুই নারী মারা গেছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, “দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

বিজ্ঞাপন