মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

মানিকগঞ্জে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১০।

মানিকগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

মানিকগঞ্জের শিবালয়ে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৫০), তিনি ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের মৌহালী গ্রামের মোন্তাজ উদ্দিন শিকদারের ছেলে। বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, সেলফি পরিবহনের ওই বাসটি পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার গাবতলী যাচ্ছিল।

ওসি হারুন অর রশিদ আরও জানান, বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটির সামনের চাকা ফেটে যাওয়ার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে দুই সেতুর মাঝে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন মারা যান।

গুরুতর আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, বাসটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় রেকার ডাকা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন