মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে, ২ জন নিখোঁজ

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে গেছে, ২ জন নিখোঁজ।

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে, ২ জন নিখোঁজ

রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি কুমিল্লার মুরাদনগরের উদ্দেশে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।

তিনি আরও জানান, ডুবে যাওয়া ১০ জনের মধ্যে আটজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো দুজন নিখোঁজ রয়েছেন এবং তাদের উদ্ধারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন