শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অপরাধ

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর কাকরাইল মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৭৫ বছরের বৃদ্ধ সিরাজুল ইসলাম নিহত হয়েছেন।

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড়ের কাছে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার সকাল পৌনে ৮টার দিকে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজুল ইসলামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৃত আরশাদ আলীর ছেলে। তিনি মগবাজারের নয়াটোলা এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। নিহতের ছেলে মো. স্বপন জানান, বাবার বয়স বেশি হওয়ায় তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল রাত ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।

স্বপন বলেন, "আজ সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি বাবা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গিয়ে বাবার মরদেহ দেখতে পাই।"

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, সকাল সাড়ে ৬টার দিকে পুলিশের একটি টহল দল কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন রাস্তায় ওই বৃদ্ধকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন