মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত, আহত ১০ জন।

মানিকগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

মানিকগঞ্জের বরংগাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

আজ রোববার সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহন নামের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বরংগাইল এলাকায় পৌঁছানোর পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনা নিয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন