সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

যাত্রাবাড়ীতে বৃদ্ধা শাহিদা বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ উঠেছে।

যাত্রাবাড়ীতে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা, স্বর্ণালংকার লুটের অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীতে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করে বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম শাহিদা বেগম (৬৮)।

আজ রোববার দুপুরে যাত্রাবাড়ীর দনিয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের সাত তলায় ভাড়া থাকা শাহিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের একটি আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

ওসি রাজু বলেন, "আমরা বিভিন্ন বিষয় চিন্তা করে তদন্ত করছি এবং আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে।" সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।

পুলিশের একটি সূত্র জানায়, শনিবার বিকেল থেকে সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তিরা শাহিদার বাসায় প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে হত্যা করে। তারা তার বাসায় থাকা দুই সেট স্বর্ণের কানের দুল, একটি গলার চেইন ও ৫০০০ টাকা লুট করে নিয়ে যায়।

শাহিদা বেগমের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার সীতলাই গ্রামে। তিনি মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী ছিলেন।

বিজ্ঞাপন