সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অস্ট্রেলিয়ার এমপি হেলেন হেইন্স গুরুতর আহত, তদন্ত চলছে কানাডার সামরিক ঘাঁটিতে ঘাসের আগুনে চার সৈন্যের মৃত্যু কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমাসদৃশ বস্তু উদ্ধার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনীয় ড্রোন হামলায় ১ নিহত, ক্ষতিগ্রস্ত শক্তি কেন্দ্র কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যু কলকাতায় দুর্গাপূজায় পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, ৬ জন একই পরিবারের কুড়িগ্রামে ট্রাক চাপায় একই পরিবারের ৫ জন নিহত ইয়েমেনে হুথিদের হামলা: আডেনের বিমানবন্দর ও প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্যবস্তু
অপরাধ

শাহজালাল বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস।

শাহজালাল বিমানবন্দরে ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (১৯ জুলাই) দুপুরে ৯ নম্বর গেট এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের ক্যারেট থেকে কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই সদস্যরা কার্গো ভিলেজের আমদানি শাখায় অভিযান পরিচালনা করেন। পরে ঢাকা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ফলের ক্যারেটটি ভেঙে তল্লাশি চালানো হয়। এ সময় ক্যারেটের নিচে দুটি কাঠের মাঝের ফাঁপা অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো একে একে বের করে আনা হয়।

জানা গেছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিকের ফ্লাইটে ফল আমদানি করা হয়। ফুডলিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানের নামে ফলগুলো আমদানি করা হয়েছিল। কাস্টমস কর্মকর্তারা জানান, সম্প্রতি বিমানবন্দর দিয়ে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে।

বিজ্ঞাপন