রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪টি স্বর্ণের ডিম উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে দুবাইফেরত যাত্রীর শরীরে ৪টি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস।

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪টি স্বর্ণের ডিম উদ্ধার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে রেক্টামে লুকানো চারটি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

রোববার (১৫ নভেম্বর) ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকা আসা হাসান মিয়া নামের ওই যাত্রীর শরীরে এক্স-রে পরীক্ষায় স্বর্ণসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।

কর্মকর্তারা তার রেক্টাম থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করেন। এছাড়া, তার অন্তর্বাসের কাপড়ে আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট মাখানো অবস্থায় পাওয়া যায়।

সব মিলিয়ে উদ্ধারকৃত বস্তুর মোট ওজন প্রায় এক হাজার গ্রাম। এসব বস্তুর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা ধারণা করছেন, এ ঘটনায় একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের সম্পৃক্ততা থাকতে পারে।

এ চক্রের সদস্যদের শনাক্ত এবং তাদের নেপথ্যে জড়িতদের উদ্‌ঘাটনে অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করবে অধিদফতর। প্রয়োজনে আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন