রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
তিব্বতে ফের ভূমিকম্প, বন্যা ও ভূমিধসের পর পরিস্থিতি জটিল চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার শিক্ষক আটক টরন্টোতে শক্তিশালী ঝড়, হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎহীন মিনিয়াপোলিসে অ্যাপার্টমেন্টে বন্দুক হামলা, নিহত ৩ নেপাল-চীন সীমান্তে ভূমিধসে মৃত্যু বেড়ে ১,২৪৩, নিখোঁজ ৪,৫০০ মিনিয়াপোলিসে বন্দুকধারীর হামলায় দুই নিহত, তিন পুলিশ আহত ইরানে মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১৯, ট্রাম্পের নতুন হামলার হুমকি নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানি ১ হাজার ১২৭, নিখোঁজ ৪ হাজার ৮০০ ইরান-আমেরিকা নতুন হামলা: সর্বশেষ আক্রমণে কাদের ক্ষতি হলো? উত্তরাখণ্ডে বৃষ্টি ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, ১৭২ সড়ক বন্ধ
অপরাধ

রাজধানীতে ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বে পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ

রাজধানীর ভাটারায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বে পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রাজধানীতে ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বে পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ

রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ তৌহিদ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া মাছিমা গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর ভাটারা থানা এলাকায় বসবাস করতেন।

হাসপাতালে তৌহিদের সহকর্মী কামরুল জানান, নতুনবাজার এলাকায় ময়লা ফেলার ডাস্টবিন নিয়ে স্থানীয় 'হেলাল গ্রুপ'-এর সঙ্গে বিরোধ চলছিল বেশ কয়েকদিন ধরে। রাতের এই ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ডাস্টবিনের সামনে অতর্কিত গুলি চালালে তৌহিদের পায়ে গুলি লাগে।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখান থেকে রাত ৯টা ১৫ মিনিটের দিকে চিকিৎসক তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ভাটারার নতুনবাজার এলাকা থেকে তৌহিদ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তার পায়ে গুলি লেগেছে এবং পরে তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন