বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
ব্রেকিং
ময়মনসিংহে স্বামীর সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু
অপরাধ

নরসিংদীতে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের করেছেন নিহতের মা।

নরসিংদীতে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের

নরসিংদীর রায়পুরার নিলক্ষ্যায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনায় নিহত অনিকের মা নাসিমা খাতুন ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান। এর আগে বুধবার রাতে নাসিমা খাতুন থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত মঙ্গলবার ভোরে নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এলাকায় সাবেক ইউপি সদস্য জবা ও মিস্টার গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে এ পর্যন্ত অনিকসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

বিজ্ঞাপন