কক্সবাজারের ইনানীতে 'টুপটুপ' রিসোর্টে লাগা আগুনের ঘটনায় ১০ জন নিহতের পর প্রতিষ্ঠানটির মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ।
মামলায় তানভীরের ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদসহ আরও ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ১৯ জনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
রিসোর্টের ম্যানেজার সুমনকে শনিবার (১৮ অক্টোবর) হেফাজতে নেওয়ার পর গ্রেফতার করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক জানিয়েছেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ টেস্টের রিপোর্টের অপেক্ষায় থাকতে হবে। এ প্রক্রিয়ায় ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে।