রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে ১০ প্রাণহানির ঘটনায় মামলা

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত, মালিকের বিরুদ্ধে মামলা।

কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে ১০ প্রাণহানির ঘটনায় মামলা

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন নিহত হওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে উখিয়া থানায় হোটেল মালিক তানভীর আহমেদকে আসামি করে মামলা করে পুলিশ।

অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ রয়েছেন তানভীর আহমেদ। মামলার পর আটক ম্যানেজারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এই ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য।

অগ্নিকাণ্ডের ফলে আহত ৭ জনের মধ্যে ৩ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, এ ঘটনার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে রিসোর্টের মালিক পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন