কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শনিবার (১৭ অক্টোবর) প্রশাসন নিহত ১০ জনের নামের তালিকা প্রকাশ করে। তবে যশোরের একটি পরিবারের দাবি, তাদের ৪ সদস্য এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছে। এই ৪ জনের নাম প্রশাসনের তালিকায় অন্তর্ভুক্ত নেই।
স্বজনরা জানান, নিহতদের মধ্যে আফসানা মতিন তানজি, নাহিদুর রহমান, রুজাইনা ইনায়া, ও সুনাইনা ইহানা রয়েছেন।
এদিকে, কক্সবাজারের ইনানীতে ঘটনার পর পুলিশ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা করেছে। মামলায় আরও ৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত ১৯ জনকে আসামি করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মামলার বাকি আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।