রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি।

বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে এই পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারের ভারতীয় কোশালডাংগা এলাকা দিয়ে ২ শিশু, ২ নারী ও ৮ পুরুষকে একযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হয়।

ঘটনার খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে যায়। বর্তমানে ওই ১২ জন সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে কোশালডাংগায় অবস্থান করছেন।

বিজিবি তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে। ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহিনুল ইসলাম জানান, বিএসএফের পুশ-ইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন