শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

কক্সবাজারের ইনানীতে নিভেছে পরিত্যক্ত নলকূপের আগুন

কক্সবাজারের ইনানীতে এক মাস ধরে জ্বলতে থাকা নলকূপের আগুন নিভেছে।

কক্সবাজারের ইনানীতে নিভেছে পরিত্যক্ত নলকূপের আগুন

কক্সবাজারের ইনানীতে এক মাস ধরে জ্বলতে থাকা পরিত্যক্ত নলকূপের আগুন আজ সকালে নিভেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) সিমেন্ট প্লাগিং পদ্ধতি ব্যবহার করে কূপটি বন্ধ করতে সক্ষম হয়েছে।

বাপেক্স জানিয়েছে, তারা ৩০ ইঞ্চি ক্যাসিন স্থাপন করে সারফেসের বিভিন্ন পয়েন্টের আগুন বন্ধ করেছে। এখন নলকূপের গভীরতা অনুযায়ী ড্রিল পাইপ দিয়ে ১০০০ ফুট খনন করা হবে। সফলভাবে ১০০০ ফুট গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন হলে মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ তৈরি করা হবে।

গ্যাস অনুসন্ধানের কার্যক্রম শুরু হবে এর পর। গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ ঘটে এবং বৈদ্যুতিক তার থেকে আগুন লেগে যায়।

বাপেক্স আরও জানায়, মাটির নিচের গ্যাস বের হওয়ার মুখ তৈরিতে কূপটির ফরম্যাশন প্রেশার ব্যালেন্স করে এবং প্রয়োজনীয় মাড ব্যবহার করা হবে। পরবর্তীতে জিওলজিক্যাল সার্ভে, সিক্সমিক সার্ভে সম্পাদন এবং মূল্যায়ন করে গ্যাসের পরবর্তী অনুসন্ধান কার্যক্রম করা হবে।

বিজ্ঞাপন