রবিবার, ০২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৫, ৪৪ জন আহত বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে
অপরাধ

মুন্সিগঞ্জে ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জে ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মুন্সিগঞ্জে ব্যবসায়ী সোহেল মুন্সীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে সোহেল মুন্সী (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার গাওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে নিজ বাড়ির উঠানে এই ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোহেল বুধবার রাতে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। তাঁর স্ত্রী নুপুর সন্তান নিয়ে পাশের ঘরে শাশুড়ির সঙ্গে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে বাড়ির উঠানে আগুন দেখতে পেয়ে সোহেলের স্ত্রী ও মা ঘর থেকে বেরিয়ে আসেন। তখন তারা সোহেলের রক্তাক্ত নিথর দেহ পড়ে এবং তাঁর ব্যবহৃত মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখেন।

ঘটনার পর পুলিশ ভোরে ঘটনাস্থলে গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মুন্সিগঞ্জ শ্রীনগর-সিরাজদিখান সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, গভীর রাতে ঘর থেকে বের করে দুর্বৃত্তরা সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

তিনি আরও জানান, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন