সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৮ গ্রীসে দাবানলের তাণ্ডব, নিহত ৩ অগ্নিনির্বাপক কর্মী ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ নিহত, ৪১ জন নিখোঁজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
অপরাধ

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব।

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব

রাজধানীর মিরপুরে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব। বুধবার (১৭ জুন) পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৪ জানায়, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গ্রুপটি মারামারি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে।

এছাড়া, পূর্ব শত্রুতার জেরে একজনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মারধরের অভিযোগও পাওয়া গেছে। এ অবস্থায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযানে তাদের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেফতারকৃতদের পরে থানায় হস্তান্তর করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

বিজ্ঞাপন