বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মোংলায় কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

মোংলায় কুমিরের আক্রমণে এক নারীর মৃত্যু, ঘটনার বিস্তারিত জানালেন বনবিভাগের কর্মকর্তা।

মোংলায় কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিনা বেগমসহ আরও দুই নারী জেলে শেলা নদীর লঞ্চ ঘাট এলাকায় নেট জাল দিয়ে পোনা মাছ ধরছিলেন।

হঠাৎ একটি কুমির সেলিনাকে পানির নিচে টেনে নিয়ে যায়। সঙ্গে থাকা অন্য দুই নারী জেলে কুমিরটিকে আঘাত করতে থাকেন। একপর্যায়ে কুমিরটি সেলিনাকে ছেড়ে দিলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন