শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ দালালকে কারাদণ্ড

মিরপুর বিআরটিএ অফিসে অভিযান, ২ দালালকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড প্রদান।

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ দালালকে কারাদণ্ড

মিরপুর বিআরটিএ অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এই অভিযানটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ এর মিরপুর কার্যালয়ে পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। আটক ব্যক্তিরা হলেন মো. নয়ন মিয়া (৫০) এবং মো. ইকবাল হোসেন, যাঁরা উভয়ই ঢাকার বাসিন্দা।

আটক ব্যক্তিরা আদালতে তাঁদের দোষ স্বীকার করায়, দুইজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় প্রতারক চক্রের অন্যান্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, "প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্রের জন্য টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।"

বিজ্ঞাপন