সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক এক ব্যক্তি।

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৩৩ টন চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাতে শহরের চাপাতলী এলাকায় অবস্থিত জেবিন রাইস প্রসেসিংয়ের একটি গোডাউন থেকে এসব চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনের মালিক বোরহান উদ্দিনকে আটক করা হয়। জব্দকৃত চাল পুরনো বস্তা থেকে নতুন বস্তায় স্থানান্তরিত করা হচ্ছিল।

জব্দ করা চালের বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানা গেছে। পুলিশ আরও জানায়, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন