মিরপুর-১৩ বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়ে গ্রাহকদের হয়রানি প্রতিরোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে ৬ জনকে আটক করা হয়, যার মধ্যে ৩ জনকে কারাদণ্ড এবং ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়।
আটককৃতরা আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি প্রদান করেন। এর ফলে ৩ জনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে মোট ২৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিত্য চন্দ্র সেন (৪০), মোহাম্মদ শামীম (৪৬), এবং আবজালুল হাসান (৫৬)। অর্থদণ্ডপ্রাপ্তদের অর্থ প্রদানের পর তাদের মুক্তি দেওয়া হয়।
বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আসা গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ সম্পন্ন করার নাম করে টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, "দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।"