প্রায় দুই দিন ধরে আটকে থাকা ৮০ জন পর্যটক আজ সকালে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের সহায়তায় সাজেক থেকে ফিরেছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় তারা গন্তব্যে ফিরে আসতে সক্ষম হয়েছে।
সাজেক সড়কের তিনটি পয়েন্টে পানি জমে যাওয়ায় পর্যটকদের বাঁশের ভেলা বা নৌকায় করে পারাপার হতে হয়েছে। এরপর তারা সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনের মাধ্যমে দীঘিনালায় পৌঁছান।
গতকাল থেকে সাজেক এবং দিঘীনালা সড়কের একাধিক অংশ ডুবে যাওয়ার কারণে পর্যটকেরা আটকা পড়েছিলেন। দুই দিন পর তারা ফিরতে পেরেছেন, তবে এখনও সাজেকে প্রায় চার শতাধিক পর্যটক আটকা রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আগামীকালের মধ্যে সড়ক থেকে পানি কমে গেলে যান চলাচল স্বাভাবিক হতে পারে।