শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সুন্দরবনে দুবলারচরে এক পর্যটক নিখোঁজ

সুন্দরবনে দুবলারচরে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। উদ্ধার কাজ চলছে।

সুন্দরবনে দুবলারচরে এক পর্যটক নিখোঁজ

সুন্দরবন ঘুরতে গিয়ে দুবলারচরে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে বাগেরহাটের শরনখোলা রেঞ্জের দুবলারচর এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদ (২৭) ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

বন বিভাগ জানিয়েছে, রিয়াজ আহমেদ সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনা থেকে তিন দিনের অনুমতি নিয়ে সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশনে রাজস্ব প্রদান করেন। তিনি চারজনের একটি দলে ছিলেন। এছাড়া পর্যটকবাহী বোটটিতে মোট ১৯ জন পর্যটক ছিলেন, যার মধ্যে নরসিংদীর নয়জন, ময়মনসিংহের নয়জন এবং গাজীপুরের একজন অন্তর্ভুক্ত ছিল।

৫ নভেম্বর মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২ নামের পর্যটকবাহী বোটটি সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা করে, যার বিএলসি নাম্বার ২৬২৭০৮০৬০০৪।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানিয়েছেন, দুবলার চর এলাকায় নতুন জেগে ওঠা চরে বোটটি আটকে যায়। এ সময় অতি উৎসাহী হয়ে বোটে থাকা পর্যটকদের কেউ কেউ নিচে নেমে ধাক্কাধাক্কি করেন। কিন্তু ব্যর্থ হয়ে অনেকেই উপরে উঠে আসেন। সেই সময় ঢেউ এসে চারজনকে ভাসিয়ে নিয়ে যায়।

তিনি আরও জানান, তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিয়াজ আহমেদকে উদ্ধার করা যায়নি এবং তার সন্ধান এখনও মেলেনি। বন বিভাগ ও কোস্টগার্ড সম্মিলিতভাবে নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা করছে।

বিজ্ঞাপন