শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ: ইতিহাসের পুনরাবৃত্তি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ, ৭ নভেম্বর। ইতিহাসের এই দিনে জিয়াউর রহমান মুক্ত হন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ: ইতিহাসের পুনরাবৃত্তি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়।

এই বিপ্লবের ফলে মুক্ত হন স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিশিষ্টজনদের মতে, এই ঘটনাটি আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী এবং বহুদলীয় রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করে।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানকে পরাজিত করার মাধ্যমে বিজয়ী বাংলাদেশ পুনর্গঠনের বদলে একদলীয় শাসন প্রতিষ্ঠার ফলে রাষ্ট্র সংকটের মুখে পড়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পট পরিবর্তনের পর, একই বছরের ৩ নভেম্বর, বিতর্কিত মেজর জেনারেল খালেদ মোশাররফ ক্ষমতা দখল করেন।

এ সময় বন্দি করা হয় তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে। ৭ নভেম্বর সিপাহী জনতা পাল্টা অভ্যুথানে জিয়াউর রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়।

১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানের শাহাদাতের পর, তার চালু করা বহুদলীয় গণতন্ত্রের সংস্কৃতিকে সামনে এগিয়ে নেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া।

বিজ্ঞাপন