শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আগামী এপ্রিলে চালু হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন

আগামী এপ্রিলে কমলাপুর মেট্রো স্টেশন চালু হতে যাচ্ছে, জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল।

আগামী এপ্রিলে চালু হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন

রাজধানীর মেট্রোরেলের এমআরটি-৬ প্রকল্প পূর্ণাঙ্গ রূপ নিতে যাচ্ছে। আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে চালু হচ্ছে কমলাপুর মেট্রো স্টেশন। জানুয়ারি থেকে শুরু হবে পরীক্ষামূলক ট্রেন চলাচল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমলাপুর স্টেশনের পিলার ও উড়ালপথ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে রেললাইন স্থাপনের কাজ চলমান। অবকাঠামো, বিদ্যুৎ ও নেটওয়ার্ক স্থাপনের কাজ চলতি বছরের মধ্যেই শেষ হবে।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, আগামী বছরের এপ্রিলে মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে।

বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান মন্তব্য করেন, কমলাপুর স্টেশন চালু হলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে আসা যাত্রীরাও সরাসরি মেট্রোরেল ব্যবহার করতে পারবেন।

তবে, বাড়তি যাত্রীচাপ সামাল দিতে কার্যকর রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটি-৬ লাইনের মোট দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার।

কমলাপুর স্টেশন চালু হলে এ রুটে মোট স্টেশনের সংখ্যা হবে ১৭টি। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারী মেট্রোরেলে প্রতিদিন ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করছেন।

বিজ্ঞাপন