খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১২টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
দিঘলিয়া থানার ওসি হাওলাদা সানোয়ার হুসাইন জানান, নাসিম চা দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ভ্যানে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, নাসিমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসিম ৪টি হত্যাসহ ৭টি মামলার আসামি ছিলেন। এই ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।