মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

মাগুরায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: মামলা দায়ের

মাগুরায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: স্থানীয়দের সহায়তায় উদ্ধার, মামলা দায়ের।

মাগুরায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের চেষ্টা: মামলা দায়ের

মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহায়তায় ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তরুণীর বাবা জানান, মাগুরা সদরে তাঁর ছোট বোনের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন।

সেখানে থেকে অটোরিকশায় ফেরার পথে বাড়ির সামনের রাস্তায় মাগরিবের পর প্রতিবন্ধী মেয়েকে নামিয়ে দেন অটোচালক। এরপর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় মেয়ের চিৎকার শুনে পাশের বাড়ির এক নারী ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। উদ্ধারকালে মেয়েটির শরীর কাদামাখা ছিল এবং মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মাদ আশরাফুজ্জামান জানান, ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন। মামলার ওপর ভিত্তি করে পুলিশ জড়িতদের আটকের চেষ্টা করছে।

বিজ্ঞাপন