বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের পর প্রতিবন্ধী যুবকের মৃত্যু, অভিযুক্তরা পলাতক।

নড়াইলে চোর সন্দেহে নির্যাতনে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

নড়াইলে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগের পর চিকিৎসাধীন অবস্থায় এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনোয়ার হোসেন (৩২) মারা যান। তিনি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রামের কাওছার মোল্যার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আনোয়ার ২৪ জুন সকালে বাড়ি থেকে বের হন। পরদিন সকালে জানতে পারেন, নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় তাকে সারারাত গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, আনোয়ারের ভাই গোবরা এলাকার ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ মামলার সঙ্গে নতুন করে হত্যার ধারাটি যুক্ত করা হবে।

ওসি আরও জানান, অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন