বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে সেপটিক ট্যাংকের বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রাজধানীতে সেপটিক ট্যাংকের বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক

রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের মধ্যে মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) রয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়া তিনজনই পান্থপথের একটি ফার্নিচার দোকানে শ্রমিকের কাজ করতেন। রাতের দিকে তারা কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিটের একটি সাততলা ভবনের নিচতলায় হঠাৎ সেপটিক ট্যাংকের জমে থাকা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হন।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. রাজিব জানান, জুয়েল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বাংখালী গ্রামের সবুজ মিয়ার ছেলে, রানা একই গ্রামের সোনা মিয়ার ছেলে এবং পারভেজের বাড়ি একই এলাকায়, মানিক মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জুয়েল শরীরে ৩০ শতাংশ, রানা ৬৩ শতাংশ এবং পারভেজ ২১ শতাংশ দগ্ধ হয়ে আমাদের জরুরি বিভাগে আসেন। দগ্ধের পরিমাণ বেশি থাকায় রানা ও জুয়েলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। পারভেজকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।’

বিজ্ঞাপন