বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় সাক্ষ্য না দেওয়ায় চিকিৎসক সানজিদা ইসলামকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।

জামালপুরে নারী চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড

জামালপুরে ধর্ষণ মামলায় সাক্ষ্য দিতে হাজির না হওয়ায় এক চিকিৎসককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, চিকিৎসক সানজিদা ইসলামকে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ৪৮৫-এ ধারায় ২৫০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলায় সানজিদা ইসলামের মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়েছিল।

বারবার সমন জারি করা সত্ত্বেও সাক্ষ্য দেওয়ার বিষয়ে আদালতের আদেশে তিনি সাড়া দেননি। আদালত গত ২৯ জুন তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল।

১ জুলাই সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি সেই আদেশ অমান্য করেন। এই কারণে আদালত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে। মামলাটিতে আটজন আসামির মধ্যে একজন কারাগারে রয়েছেন এবং অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন