বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, ৪টি গাছ জব্দ

ভূরুঙ্গামারীতে পুলিশ সুপারি বাগানে গাঁজার ৪টি গাছ জব্দ করেছে।

ভূরুঙ্গামারীতে সুপারি বাগানে গাঁজা চাষ, ৪টি গাছ জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি সুপারি বাগান থেকে ৪টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উঁচু দুটি এবং ২ ফুট উঁচু দুটি গাঁজার গাছ জব্দ করা হয়। অভিযুক্ত মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে সুপারি বাগানে গাঁজার চাষ করে আসছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তবে অভিযানের সময় মাজেদুল ইসলাম মঞ্জুকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানে গোপনে গাঁজার চাষ করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন