বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেস্টে পজিটিভ, ৭ জন আটক

ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেস্টে পজিটিভ, ৭ জন আটক

ঝিনাইদহের শৈলকূপায় ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় পুলিশ ৭ জনকে আটক করেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়।

আদালতে সামারি ট্রায়ালের মাধ্যমে বিচারকার্য সম্পন্ন করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এদের মধ্যে সাগর বিশ্বাস (১৮) কে ৭ মাস সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ফাজিলপুর গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে মধু বিশ্বাস (৬৫) কে ৭ মাস সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মাসুদ শেখের ছেলে রমজান আলী (২২) কে ৮ মাস সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, শাহিন পারভেজ (৪০) কে ৭ মাস সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, জাহিদ হাসান (২৬) কে ৮ মাস সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত ৭ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন